নগরকান্দায় তরুণীর মরদেহ উদ্ধার
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ০৪:০৬ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ | ০৪:১৯
ফরিদপুরের নগরকান্দায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার লস্করদিয়া গ্রাম থেকে রুপা আক্তার (১৫) নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি উপজেলার লস্করদিয়া গ্রামের আলী মিয়ার মেয়ে।
নিহতের বড় বোন সাবিনা বলেন, রুপা সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুঁজি পর বাড়ির পাশে বাগানের পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে রুপাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নগরকান্দা থানার ওসি রবিউল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
