ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শেরপুর সদর উপজেলায় মাথা কেটে আল আমিন নামে এক যুবককে হত্যার ঘটনায় শুভ (১৯) ও সম্রাট (২০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও রশিও জব্দ করেছে পুলিশ।
কবিতার শব্দ যখন শিল্পীর কণ্ঠে ভর করে মঞ্চে ডানা মেলে, তখন তা কেবল আবৃত্তি থাকে না; হয়ে ওঠে হৃদয়ের গহীন অনুভবের এক সম্মিলিত শিল্পযাত্রা।
রাজধানীর একটি মাদ্রাসার শৌচাগার থেকে ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ বছর বয়স থেকেই শিশুটি ওই মাদ্রাসায় পড়াশুনা করে আসছিল। বুধবার সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
রাজধানীর কলাবাগান থানার ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার ২০ দিন পর এসআই রাকিবুল হাসান সরকারের সন্ধান পেয়েছে পুলিশ।
তরুণদের তামাক ব্যবহারে নিরুৎসাহিত করতে তামাক পণ্যের মূল্যবৃদ্ধি ও কর কাঠামো সংস্কারের দাবি জানিয়েছে স্বাধীনতা পদকপ্রাপ্ত ছাত্র সংগঠন সন্ধানী।
মানুষের স্বস্তির জন্য দেশের উচ্চ মূল্যস্ফীতি কমানোর তাগিদ রয়েছে। একই সাথে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছে সরকার।
গর্ভাবস্থায় ও প্রসবোত্তর সময়ে থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসায় নতুন গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)।
ইউরোপে চীনের সাফল্য ও দেশটির পণ্য আমদানির বিষয়ে জার্মানিকে সতর্ক করেছে বেলজিয়ামভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক। বার্লিনকে সতর্ক করে তারা বলেছে, চীনা পণ্যে অতিরিক্ত মুগ্ধতা ‘চায়না শক ২.০’ ডেকে আনতে পারে।
জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ‘ফেরা’ নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টার বক্তব্যে নতুন আলোচনা তৈরি হয়েছে।
৭৯তম কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারের ‘সিনেমা দ্য দোমাঁ’ বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নুড়ি’। সম্প্রতি চলচ্চিত্রটি উৎসবের মার্কেট ক্যাটালগে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে।
কোরবানির ঈদ এবং দুই ভাইয়ের বিয়ে উপলক্ষে ওমান থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন চার ভাই। পরিবারের সবাই যখন উৎসবের অপেক্ষায়, তখন উৎসবের বদলে বাড়িতে ফিরেছে তাঁদের নিথর দেহ।
‘স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি’ নামের একটি সংগঠন ও এর সভাপতি সেলিম নিজামীর বিরুদ্ধে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগ তুলে সতর্কবার্তা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গাজীপুরের সাতাশ মৌজায় দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া একটি বিশেষ উপহার তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে, যেটির সঙ্গে জড়িয়ে রয়েছে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি।
ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে পাঁচটি রিভারাইন প্যাট্রল ভেসেল (আরপিভি) জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ২১২ কোটি টাকা।
কুষ্টিয়া সদর উপজেলায় পরীক্ষা শেষে গড়াই নদে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার বিকেলে হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড চালু এবং পরিবহন খাতে দুর্নীতি-জুলুম বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা।
যুদ্ধ শুরুর প্রায় আড়াই মাস পর জানা যাচ্ছে, ইরানের শাসক হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিবেচনায় ছিলেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
আশুলিয়াকে আধুনিক ও যোগাযোগ-সমৃদ্ধ অঞ্চলে রূপান্তরের পথে নতুন মাত্রা যোগ করেছে দেওয়ান বাড়ি–কাকাবো–দত্তপাড়া-ডিএসসি সড়কের উন্নয়ন।
রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, বিএনপি সরকারকে উৎখাত করার পরিকল্পনার অংশ হিসেবে শাহ আলী মাজারে হামলা করা হয়েছে। প্রকাশ্যে লাঠি নিয়ে মাজারে প্রবেশ করে হামলা করা হয়েছে।