মুন্সীগঞ্জ প্রেসক্লাবের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী / গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করলে সমাজ, রাষ্ট্র ও রাজনীতি জবাবদিহিতার মধ্যে থাকবে
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে দেশে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। তাই বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করছে সরকার।
আপডেটঃ ০৫ মে ২০২৬ | ২২:০৪