ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে আইরিন খান

ন্যায়বিচার নিশ্চিত হলে শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব

ন্যায়বিচার নিশ্চিত হলে শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব
×

আইরিন জুবাইদা খান

 বাসস

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০২

| প্রিন্ট সংস্করণ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলে কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে শান্তি বিনির্মাণে নারী নেতৃত্ব এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।
গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ‘শান্তির সংস্কৃতিবিষয়ক কর্মসূচির উচ্চপর্যায়ের ফোরাম’–এ দেওয়া বক্তব্যে আইরিন খান এ কথা বলেন। এ সময় তিনি নারী নেতৃত্ব জোরদারে তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন।

তিনি শান্তি প্রক্রিয়ার সব পর্যায়ে নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা, কিশোরী ও তরুণ নারীদের নেতৃত্ব বিকাশে বিশেষ করে, ডিজিটাল প্রযুক্তিতে প্রবেশাধিকার ও ডিজিটাল সাক্ষরতা বাড়াতে বিনিয়োগ এবং সংঘাত প্রতিরোধ, মানবিক সহায়তা, কমিউনিটির সহনশীলতা, সামাজিক সংহতি ও শান্তি বিনির্মাণে নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোকে টেকসই এবং লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন

×