ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের এ. কে. আজাদের অভিনন্দন

সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের এ. কে. আজাদের অভিনন্দন
×

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২ | ০৯:০৪ | আপডেট: ০৪ নভেম্বর ২০২২ | ০৯:৫৮

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২২-এ বিজয়ী সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিকদের ফুলেল অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠান দুটির উদ্যোক্তা এ. কে. আজাদ। পুরস্কারপ্রাপ্তিতে শুক্রবার তেজগাঁওয়ের টাইমস মিডিয়া ভবন মিলনায়তনে এক আনন্দ অনুষ্ঠানে সাহসী ও সৎ সাংবাদিকতায় সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিকদের অনুপ্রাণিত করেন তিনি।

চলতি বছরে ডিআরইউর বেস্ট রিপোর্টিং প্রতিযোগিতায় সংবাদপত্র বিভাগে তিনটি পুরস্কারের দুটিই পেয়েছে সমকাল। প্রথম হয়েছেন সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব আহাম্মদ; তৃতীয় হয়েছেন বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ রনি। সব সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত মুক্তিযুদ্ধ বিভাগের পুরস্কার পেয়েছেন সমকালের সাবেক বিশেষ প্রতিনিধি রাজীব নূর। টেলিভিশন বিভাগে চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মুকিমুল আহসান হিমেল প্রথম হয়েছেন।
সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের উদ্যোক্তা প্রতিষ্ঠান টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ বিজয়ীদের হাতে ফুল তুলে দিয়ে বলেছেন, সাহসী ও সৎ সাংবাদিকতা অব্যাহত রাখলে ভবিষ্যতে আরও পুরস্কার আসবে। সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক ও কর্মীদের ভালো সাংবাদিকতায় অনুপ্রাণিত করতে বার্ষিক পুরস্কারের ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, প্রকাশক আবুল কালাম আজাদ, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস, বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম, নগর সম্পাদক শাহেদ চৌধুরী, প্রধান প্রতিবেদক লোটন একরাম, ফিচার সম্পাদক মাহবুব আজীজ, সম্পাদকীয় বিভাগের প্রধান শেখ রোকন, বিজনেস এডিটর জাকির হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র নিউজ এডিটর আবদুল কাইয়ুম তুহিনসহ দুই প্রতিষ্ঠানের সব রিপোর্টার ও জ্যেষ্ঠ সাংবাদিক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×