ডা. জাফরুল্লাহ চৌধুরীর পাশে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক
ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ডা. এ বি এম আব্দুল্লাহ -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ১২:৫৩
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গিয়েছেন দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ। করোনা থেকে সুস্থ হলেও এখনো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
ফরহাদ হোসেন বলেন, শুক্রবার দুপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে ডা. এ বি এম আব্দুল্লাহ এসেছিলেন। তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলেন। তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক এবং চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।
ফরহাদ হোসেন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন আগের চেয়ে ভালো আছেন। পরিমানমতো খেতে পারছেন। শ্বাসকষ্ট ছিল না এবং ডায়ালাইসিস প্রয়োজন হয়নি।