জা এন জি নিয়ে এলো ‘পেস্তা কুলফি’ আইসক্রিম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ | ০৬:০৪
কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘জা এন জি’ নিয়ে এলো অভিনব কাপল প্যাকে নতুন স্বাদের ‘পেস্তা কুলফি’ আইসক্রিম। এই আইসক্রিমের প্রতিটি বাইটে পাওয়া যাবে পেস্তা বাদাম ও ঐতিহ্যবাহী কুলফির মজাদার স্বাদ। বাংলাদেশে প্রথমবারের মতো ফয়েল প্যাকে আইসক্রিম টাবটি পাওয়া যাবে ২৮০ মিলিলিটার কাপল প্যাক সাইজে, যা দুজনের জন্য পারফেক্ট। এছাড়াও এই প্যাকের ভেতর থাকছে দুজনের জন্য আলাদা দুটি চামচ। মাত্র ১৫০ টাকা মূল্যের আকর্ষণীয় এই আইসক্রিম প্যাকটি খুব শিগগিরই সারা বাংলাদেশে রিটেইল আউটলেটসহ সুপারশপে পাওয়া যাবে।
সম্প্রতি রাজধানী ঢাকায় ধানমন্ডির ইমানুয়েলস কনভেনশন সেন্টারে পেস্তা কুলফি আইসক্রিমের উদ্বোধন করেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব সেলস সৈয়দ মহিদুল হোসেন, হেড অব মার্কেটিং রাজীব সাহা, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ বি এম শোয়েবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারাদেশের বিক্রয় কর্মকর্তারা।
অনুষ্ঠানে তানভীর হায়দার চৌধুরী বলেন, এই নতুন পেস্তা কুলফি আইসক্রিমের কাপল প্যাক বাজারে এক ভিন্ন ধারা তৈরি করবে এবং ভোক্তারা তাদের ভালোবাসার মানুষের সঙ্গে আনন্দ শেয়ার করার বিশেষ অভিজ্ঞতা পাবে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- আইসক্রিম
