ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শাকিল-রূপার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠাচ্ছে দুদক

শাকিল-রূপার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠাচ্ছে দুদক
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ২৩:৪৯

একাত্তর টেলিভিশনের সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রী ফারজানা রূপার সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা এই দম্পতির কাছে কারা কর্তৃপক্ষের মাধ্যমে নোটিশ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদক সূত্র জানায়, শিগগির গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে শাকিল আহমেদ এবং মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফারজানা রূপার কাছে নোটিশ পাঠানো হবে।

এর আগে তাঁদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করে দুদক। শাকিল আহমেদের ঢাকার ইন্দিরা রোড ও দোহার উপজেলার স্থায়ী ঠিকানায় এবং ফারজানা রূপার ঢাকার ইন্দিরা রোড ও ময়মনসিংহ সদরের স্থায়ী ঠিকানায় এসব নোটিশ পাঠানো হয়। তবে তাঁরা কারাগারে থাকায় ঠিকানাগুলোতে কেউ নোটিশ গ্রহণ করেননি।

এ অবস্থায় কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের কাছে নোটিশ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদক আইন, ২০০৪-এর ২৬ ধারার উপধারা (১) অনুযায়ী নোটিশ দিয়ে শাকিল আহমেদ ও ফারজানা রূপার নামে থাকা সম্পদের হিসাব চাওয়া হচ্ছে।

দুদকের অভিযোগ, শাকিল আহমেদ ও ফারজানা রূপা অসৎ উপায়ে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এসব সম্পদ তাঁদের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মনে করছে সংস্থাটি।

আরও পড়ুন

×