ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মানহানির মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক মাসউদ

মানহানির মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক মাসউদ
×

চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ সাংবাদিক মাসউদুর রহমান। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১ | ১০:২২ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ | ১০:২৩

উচ্চ আদালতে চলমান একটি মামলা নিয়ে প্রচারিত সংবাদকে কেন্দ্র করে ১০০ কোটি টাকার মানহানির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ সাংবাদিক মাসউদুর রহমানসহ পাঁচ জন। 

ঢাকার সিএমএম আদালতের বিচারক হাসিবুল হক মঙ্গলবার এ আদেশ দেন। তবে এ মামলার ১ নম্বর আসামি তাসনোভা ইকবালের বিরুদ্ধে মানহানির উপাদান পাওয়ায় তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। 

এর আগে পিবিআইয়ের দাখিল করা এক প্রতিবেদনে বলা হয়, চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমানের সংবাদে তথ্যগত কোনো ভুল ছিল না। সত্যতা যাচাই করেই সংবাদটি প্রচার করে বার্তা বিভাগ।

মামলার নথি থেকে জানা যায়, গত ২৫ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মুশফেক আলম সৈকত নামের এক ব্যক্তি বাদী হয়ে এ নালিশি মামলা দায়ের করেন। 

এতে সাংবাদিক মাসউদুর রহমান ছাড়াও বাদীর সাবেক স্ত্রী তাসনোভা ইকবাল, সাবেক শাশুড়ি নাজমা সুলতানা, চ্যানেল টোয়েন্টিফোর কর্তৃপক্ষ ও এর বার্তা সম্পাদককে বিবাদী করা হয়। অভিযোগ করা হয়, আগের একটি মামলা বিচারাধীন থাকা অবস্থায় সঠিক তথ্য যাচাই না করে ২২ অক্টোবর চ্যানেল টোয়েন্টিফোর সংবাদ প্রচার করে।


আরও পড়ুন

×