ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

রাজধানীতে ‘অল টারবো কার শো’ অনুষ্ঠিত

রাজধানীতে ‘অল টারবো কার শো’ অনুষ্ঠিত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ০২:৫২

সড়কে নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে এবং গাড়ির বিভিন্ন খুঁটিনাটি বিষয় জানাতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘অল টারবো কার শো ২০১৯’।

সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হয় গাড়ি নিয়ে এই আয়োজন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, সংগীত শিল্পী তাহসান খান এবং ইভো ও এসটিআই ওনার্স ক্লাবের ফাউন্ডার ফয়সাল মৃত্তিক। 

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, রাস্তার সেফটি নিয়ে এবং সিগন্যাল মানা নিয়ে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। রাস্তার পুশ বাটন মেইনটেইন করে চলতে হবে। রাস্তার ট্র্যাফিক আইন মেনে চলতে হবে আমাদের। 

ফাউন্ডার ফয়সাল মৃত্তিক বলেন, রাস্তার নিয়ম মেনে সবাই গাড়ি চালাবে এটাই চাওয়া আমাদের। বিদেশের মতো দেশেও আমরা এই ধরনের বড় শো'র আয়োজন করতে চাই এবং রোড সেফটি নিয়ে, স্পোর্টস কারের বিষয়ে আপডেট, মেইনটেইন্সসহ নানা বিষয় শেয়ার করতে চাই। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×