শাহবাগে পুলিশের পিকাপভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, আহত ১
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০ | ০৭:২১
রাজধানীর শাহবাগের মৎস্য ভবন মোড়ে পুলিশের একটি পিকাপভ্যানে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে এক ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পিকাপভ্যানটিতে ভাষানটেক থানা পুলিশ আসামি নিয়ে যাচ্ছিল আদালতে। এ সময় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পিকাপভ্যানে থাকা একজন সামান্য আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ভাষানটেক থানা পুলিশ জানিয়েছে, পিকাপভ্যানে থানা থেকে একটি মামলার ভিকটিম ও আসামিকে আদালতে নেওয়া হচ্ছিল। মৎস্যভবন অতিক্রম করা মাত্র একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা ভিকটিম আহত হয়। তার মাথায় সেলাই পড়েছে। মাইক্রোবাসটি ও তার চালককে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
- বিষয় :
- শাহবাগ
- পিকাপভ্যান