আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেল ইগলু
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ২২:৩৮
আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেল ইগলু। আইসক্রিম ক্যাটাগরিতে এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের একটি সুপারব্র্যান্ডস হিসেবে স্বীকৃত পেল ইগলু।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সুপারব্র্যান্ডস সম্মাননা গ্রহণ করেন ইগলু আইসক্রিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইগলু সুপারব্র্যান্ডস ছাড়াও আট বার বেস্ট ব্র্যান্ড হিসেবে স্বীকৃত। ইগলু আব্দুল মোনেম লিমিটেডের অন্যতম সফল অঙ্গপ্রতিষ্ঠান। শিল্পপতি মরহুম আব্দুল মোনেমের প্রতিষ্ঠিত একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ইগলু। বর্তমানে এটির ব্যবস্থাপনা পরিচালক পদে আছেন মরহুম আব্দুল মোনেমের ছেলে এএসএম মঈনুদ্দিন মোনেম।
- বিষয় :
- আইসক্রিম
