ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাহ্ সিমেন্টের নতুন ক্যাম্পেইন ‘তোমায় শীর্ষ ছোঁয়ার আহ্বান’

শাহ্ সিমেন্টের নতুন ক্যাম্পেইন ‘তোমায় শীর্ষ ছোঁয়ার আহ্বান’
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৫:০১

মহান বিজয় দিবস উপলক্ষে শাহ্ সিমেন্টের আয়োজনে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পেইনের নাম ‘তোমায় শীর্ষ ছোঁয়ার আহ্বান’। এর মূল বার্তা ছিল— ‘সবার নিজ নিজ ক্ষেত্রে সেরা হওয়ার প্রচেষ্টাই হোক বাংলাদেশকে নাম্বার ওয়ান করার অনুপ্রেরণা।’

এই উপলক্ষে ‘শীর্ষ ছোঁয়ার আহ্বান’ থিমে শাহ সিমেন্ট একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করে, যেখানে এক মঞ্চে একত্রিত হন দেশের বিভিন্ন ক্ষেত্রের অনুপ্রেরণাদায়ী কণ্ঠস্বরেরা। ইতিবাচক উদ্যোগ, দায়বদ্ধতা ও ভালো কাজের মাধ্যমে ব্যক্তিগত উৎকর্ষের পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার বার্তাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

শাহ সিমেন্ট মনে করে—দেশ গঠন কোনো একক মুহূর্তের সাফল্য নয়; এটি একটি ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি যাত্রা। এই যাত্রায় প্রয়োজন লক্ষ্যভেদে অবিচল থাকা, আত্মবিশ্বাস বজায় রাখা এবং প্রতিটি পদক্ষেপে মান ও নিষ্ঠার প্রতিফলন।
এই দর্শনকে ধারণ করেই ‘শীর্ষ ছোঁয়ার আহ্বান’ ক্যাম্পেইনের অংশ হিসেবে উন্মোচন করা হয়েছে শাহ সিমেন্টের নতুন ওভিসি। ফুটবলের লক্ষ্যভেদকে রূপক হিসেবে ব্যবহার করে এতে তুলে ধরা হয়েছে—কীভাবে ব্যক্তিগত উৎকর্ষতা ও জাতীয় অগ্রগতি একই লক্ষ্যবিন্দুতে এসে মিলিত হয়।

এই ক্যাম্পেইনে শাহ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী উপস্থিত ছিলেন অনুপ্রেরণার প্রতীক হিসেবে। তার পথচলা ও অদম্য মানসিকতা নিরবচ্ছিন্ন পরিশ্রম, শৃঙ্খলা এবং বিশ্বমানের লক্ষ্য অর্জনের দৃঢ় প্রত্যয় প্রতিনিধিত্ব করে— যে দর্শন শাহ সিমেন্ট দীর্ঘদিন ধরে দেশ গঠনের ক্ষেত্রে ধারণ করে আসছে।

‘শীর্ষ ছোঁয়ার আহ্বান’ ক্যাম্পেইনের মাধ্যমে শাহ সিমেন্ট আবারও তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে—নিজ নিজ ক্ষেত্রে সেরা হওয়ার সম্মিলিত প্রচেষ্টাই গড়ে তোলে আগামীর শক্ত ভিত। আর সেই আগামীর নাম— নাম্বার ওয়ান বাংলাদেশ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×