ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শাহ্ সিমেন্টের ঝুলিতে আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস সম্মাননা

শাহ্ সিমেন্টের ঝুলিতে আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস সম্মাননা
×

আবারও আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস সম্মাননা অর্জন করেছে শাহ্ সিমেন্ট -সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০ | ১১:০১ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০ | ১১:১৩

শাহ্ সিমেন্ট আবারও অর্জন করলো আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস সম্মাননা। ১৫ বছরেরও বেশি সময় ধরে সিমেন্ট শিল্পে নেতৃত্ব, পণ্যের গুণগত মানের ধারাবাহিকতা এবং উন্নত গ্রাহকসেবা কার্যক্রমের মাধ্যমে ক্রেতার আস্থা অর্জন শাহ্ সিমেন্টকে নিয়ে গিয়েছে অনন্য উচ্চতায়। 

বৃহস্পতিবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।

সাম্প্রতিক সময়ে  শাহ্ সিমেন্টের উৎপাদনে যুক্ত হয়েছে বিশ্বের বৃহত্তম ভার্টিক্যাল রোলার মিল, যা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস-এ স্বীকৃত হয়েছে। প্রযুক্তিগত উৎকর্ষতায় বাংলাদেশের প্রথম গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস শাহ্ সিমেন্টের। শাহ্ সিমেন্ট-এ স্থাপিত ভিআরএম-এ রয়েছে ইন্টেলিজেন্স মনিটরিং কন্ট্রোল যা স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি ব্যাগের গুণগত মান নিশ্চিত করতে পারে। শাহ সিমেন্টের উৎপাদন ব্যবস্থায় আরও রয়েছে মাল্টি কম্পার্টমেন্ট সাইলো, যার মাধ্যমে দেশের মেগা প্রজেক্টগুলোর জন্য  নির্দিষ্ট স্পেসিফিকেশনের শাহ্ সিমেন্ট সরবরাহ সম্ভব। 

সাম্প্রতিক সময়ে শাহ্ সিমেন্টের উদ্যোগে তৈরি হয়েছে বাংলা ভাষায় প্রথম বাড়ি তৈরির অ্যাপ –নির্মাণে আমি ।  এই অ্যাপে বাড়ির পরিকল্পনা থেকে শুরু করে বাড়ির সমস্ত কার্যক্রম শেষ করা পর্যন্ত পরিপূর্ণ দিক নির্দেশনা  রয়েছে।

২০২০ সালে শাহ্ সিমেন্টের আবারও আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস  অ্যাওয়ার্ড অর্জন-  ক্রেতার ধারাবাহিক আস্থারই প্রতিফলন, এবং এসব অর্জন শাহ্ সিমেন্টকে আরও ভালো কাজের জন্য উৎসাহিত করবে। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×