ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জুলাই ‘অভ্যুত্থানবিরোধী অবস্থান’, ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

জুলাই ‘অভ্যুত্থানবিরোধী অবস্থান’, ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
×

অধ্যাপক জিনাত হুদা। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১১:৪৫

জুলাইয়ে ‘অভ্যুত্থানবিরোধী অবস্থান’ ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

তিনি বলেন, অভ্যুত্থানবিরোধী ভূমিকা ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির সুপারিশ প্রদান করেছে। সুপারিশের পর অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী বিচারিক প্রক্রিয়ার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

অধ্যাপক জিনাত হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন। জুলাই অভ্যুত্থানের পর তাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের নির্বাচিত সদস্য ছিলেন।

আরও পড়ুন

×