ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদে গীত আখড়ার নতুন গান

ঈদে গীত আখড়ার নতুন গান
×

গীত আখড়া দলের সদস্যরা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ১৫:২২

বাউল সম্রাট লালন ফকিরের জনপ্রিয় গান ‘ধন্য ধন্য বলি তারে’ নতুন আঙ্গিকে প্রকাশ করতে যাচ্ছে গানের দল গীত আখড়া। সম্প্রতি গানটির রেকর্ড ও ভিডিও দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন মেহের আলী বয়াতি, কাদের ফকির, কাজী বনফুল ও রাব্বি খান। সহশিল্পী ও অভিনয়ে অংশ নিয়েছেন মোখলেসুর রহমান, আবুল বাসার, রানা মোল্লা, মনির, রাব্বি রাজ, মোস্তাক ও সোহেল।

গানটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী বনফুল। চিত্রগ্রহণ করেছেন আবুল হাসান ও মোস্তাক আহমেদ।

গীত আখড়া গানের দলের মুখপাত্র কাজী বনফুল জানান, তাদের দলে মূলত অঞ্চলের নিভৃত সঙ্গীতপ্রতিভাদের নিয়েই কাজ করা হয়। সেই ভাবনা থেকেই লালনের একটি গান নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। গানটির দৃশ্যধারণ করা হয়েছে পদ্মা নদীর বুকে। এতে দর্শকরা ভিন্ন ধরনের এক আবহ অনুভব করবেন।

কাজী বনফুল আরও জানান, দোয়েল মাল্টিমিডিয়া ও তার নিজের ফেসবুক পেজে ঈদ উপলক্ষে গানটি প্রকাশ করা হবে। নতুন এই গানটি লালনের ঘনিষ্ঠ সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন–কে উৎসর্গ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×