প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কতটা পুষ্টিগুণ বজায় থাকে
সবজি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১১:৩৮
বাজারের তাজা সবজির পুষ্টিগুণই আলাদা। তবে অনেকেই আজকাল সময় বাঁচাতে প্যাকেটবন্দি ফ্রোজেন সবজি কিনে রান্না করেন। এ ধরনের সবজিতে কতটা স্বাস্থ্যগুণ বজায় থাকে তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।
বিশেষজ্ঞদের মতে, ফ্রোজেন সবজির সঙ্গে তরতাজা সবজির কোনও তুলনা হয় না। তবে প্যাকেটবন্দি ফ্রোজেন সবজির স্বাস্থ্যগুণ যে একেবারেই নেই তা নয়। তবে এগুলি কেনা এবং ব্যবহারের সময় সতর্কতা প্রয়োজন। তারা বলছেন, ফ্রোজেন সবজি কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো করে প্যাকেটের লেবেল পড়ে নিতে হবে। কতটা প্রিজারভেটিস ব্যবহার করা হয়েছে তা জেনে নিন। সোডিয়ামের পরিমাণও দেখে নেওয়া জরুরি ।
ফ্রোজেন সবজিতে যাতে পুষ্টিগুণ বজায় থাকে সেটা বিবেচনা করে এগুলো সংরক্ষণ করা হয়। তাই টাটকা সবজি না থাকলে ফ্রোজেন সবজি রান্নায় ব্যবহার করতে পারেন।
স্যুপ, পোলাও, পাস্তা এবং চাউমিনের ক্ষেত্রে ফ্রোজেন সবজি ব্যবহার করতে পারেন। তবে তরকারি বানানোর ক্ষেত্রে ফ্রোজেন সবজি ব্যবহার না করাই ভালো।
চাইলে বাড়িতেও ফ্রোজেন সবজি তৈরি করে নিতে পারেন। এজন্য যা করতে পারেন-
বাজার থেকে সবজি কিনে ভালো করে ধুয়ে নিন।
ছোট ছোট আকারে কেটে নিন।
সেগুলি এয়ার টাইট কৌটো কিংবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রাখুন।
প্রয়োজন পড়লে ফ্রিজ থেকে বের করুন। রান্নার কমপক্ষে ৩০ মিনিট আগে ফ্রিজ থেকে বের করুন। বরফ গলে গেলে রান্না করুন। সূত্র: সংবাদ প্রতিদিন
- বিষয় :
- সবজি