ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বিশেষ কিছু

অবাক বাবা চেয়েই থাকে

অবাক বাবা চেয়েই থাকে
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৬:৪৭

| প্রিন্ট সংস্করণ

চলো, বাবাকে চমকে দেওয়ার মতো কিছু বুদ্ধি জেনে নিই–

জুন মাসের তৃতীয় রোববার, মানে আগামীকাল ঘুম থেকে উঠে যেই দিনটি পাবে সেই দিনটিকে জগতের প্রায় সব পুচ্চিই বাবা দিবস হিসেবে উদযাপন করে! তা এই বিশেষ দিনটিকে তুমি কীভাবে উদযাপন করবে, চলো, তা জেনে নিই– 
জা  নি, বাবাকে বড্ড ভালোবাসো। এই ভালোবাসার বাবাকে মনের কথা বলার বিশেষ দিন আগামীকাল। তাই বাবাকে যে তুমি এত্তো এত্তো ভালোবাসো, সে কথা বলে দাও আগামীকাল।
বা বার পছন্দের কাজ করার চেষ্টা করো আজ কিংবা আগামীকাল।প্রতিশ্রুতিও দিতে পারো যে, এখন থেকে তোমার সব কথা শুনবো বাবা!
মায়ের সঙ্গে বাবার জন্য বিশেষ কোনো রান্না করতে পারো। কিংবা বাবার বলা কোনো একটি কাজ শেষ করে বাবাকে চমকে দিতে পারো। 
পা  রলে আগের দিনই, মানে আজই বাবার জন্য চুপিচুপি কিছু কিনে এনে রাখতে পারো। না পারলেও মা কিংবা ভাইয়া বা আপুকে বলে বাবার জন্য ছোট্ট কোনো উপহারও কিনিয়ে রাখতে পারো। এই উপহারটা বাবার পছন্দ অনুযায়ী কেনার
 চেষ্টা করো।
কি  ছু কিনতে না পারলে সমস্যা নেই। রং পেন্সিল আর খাতা নিয়ে বসো। একটি রঙিন ছবি এঁকে তাও দিতে পারো বাবাকে। 
পারলে রোববার খুব ভোরে উঠে বাবার পাশে বসে থাকো। সকালে বাবা ঘুমজড়ানো চোখটা খুললেই উপহারটা হাতে দিয়ে বাবার গলা জড়িয়ে বলো, ‘তোমাকে এত্তো এত্তো ভালোবাসি বাবা।’ 
ছবিটা মনমতো না হলেও চিন্তা করবে না। কাগজটা দিয়ে বিমান, নৌকা কিংবা ফুল বানিয়েও দিতে পারো বাবাকে।
তাও যদি না পারো, তবে রং পেন্সিল দিয়ে কাগজে ‘বাবা তোমায় ভালোবাসি’ কথাটা লিখেও বাবার  হাতে 
দিতে পারো। 
বেশি কিছু না পারলে কাল স্কুল থেকে ফেরার পথে বাবার জন্য একটি চকলেট কিনে নিয়ে যাও। সকালে বাবাকে চোখ বন্ধ করতে বলে চকলেটটা মুখে দিয়ে দেবে; কেমন?
বলি, এছাড়াও যদি তোমার নতুন কোনো পরিকল্পনা থাকে, তা আগে আগেই 
সেরে নাও। 

আরও পড়ুন

×