গপ্পো
আমাদের পৃথিবী রাঙানো লোকটা
ছবি এঁকেছেন সাফায়েত সাগর
লিখেছে ফাইজা বিনতে সাদ
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৬:৫০
| প্রিন্ট সংস্করণ
সেদিন আমরা খুব ভোরে ঘুম থেকে উঠেছি। স্কুল নেই, তবুও! আমার ছোট্টমোট্ট ভাই ইফাদ একটু বেশিই খুশি! কারণ আমরা বাবার সঙ্গে ঘুরতে যাবো। বছরের এই ঘুরতে যাওয়াটা কতোটা আনন্দ নিয়ে আসে আমাদের মাঝে তা লিখে বোঝানো যাবে না। তবে এই আনন্দ এবার মা উপভোগ করতে পারবেন না। এরজন্য আবার মনও খারাপ সবার। মা বললেন, ‘মন খারাপ করে ঘুরতে যাওয়া ঠিক না। সামনে আমরা আবার একসঙ্গে যাবো।’ সে যাক, আমরা যাচ্ছি বান্দরবানে পাহাড় দেখতে। যথাসময়ে বের হয়ে বান্দরবানে গিয়ে দেখলাম পাহাড় সেজেছে অন্য এক বর্ণিল রঙে। আসলে সেখানে তখন আনন্দের ছোঁয়া। সবাই মহাখুশি। আমরা আসলে বিষয়টি বুঝতে পারিনি। বাবা এবার আমাদের কেনইবা পাহাড়ে নিয়ে এলেন তাও বুঝতে পারলাম না! তো সেখানে গিয়ে দুপুরে খেতে বসে দেখি আরও অনেককে নিমন্ত্রণ করা হয়েছে। সবাই শুভেচ্ছা জানাতে এসেছেন একজনকে। তাকে আজ অনেক সুন্দর লাগছে। যদিও তিনি সবসময়ই সুন্দর! এই সুন্দর মানুষটার জন্য খাবারের আগে কেক কাটা হয়। হয় বিশেষ খাবারের আয়োজনও। সবাই মানুষটার প্রশংসা করছেন। আমাকে ডাকা হলো জন্মদিনের শুভেচ্ছা জানাতে। বলি, তোমাকে ছাড়া আমাদের পৃথিবী সুন্দর হতো না বাবা! বাবা আমাদের জড়িয়ে ধরেন। সত্যিই, বাবাকে ছাড়া কিছুই সুন্দর না!
বয়স: ৪+৪+৪ বছর; ৬ষ্ঠ শ্রেণি, চৌমুহনী পাইলট উচ্চ বিদ্যালয়, নোয়াখালী
- বিষয় :
- গল্প
