ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

গপ্পো

আমার ভালো বন্ধু

আমার ভালো বন্ধু
×

ছবি এঁকেছেন সাফায়েত সাগর

লিখেছে তানজিহা তানহা তিপিয়া

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৬:৪৯ | আপডেট: ২০ জুন ২০২৬ | ০৬:৪৯

| প্রিন্ট সংস্করণ

বাবা দিবসের শুভেচ্ছা। বাবা আমাদের সবচেয়ে আপন মানুষের একজন। 
বাবা আমাদের অনেক কিছু শেখান। তিনি বিভিন্ন জিনিস জানাতে বা বোঝাতে চেষ্টা করেন। তাই তিনি সাফল্যের গল্প শোনান। যখন আমরা গ্রামে যাই বর্ষাকালে, নালাগুলোতে তখন থইথই পানি। সবাই গোসল করে, সাঁতার কাটে কিন্তু আমরা সাঁতার কাটতে পারতাম না। বাবা থাকায় সব চিন্তা দূর হয়ে গেলো। তিনি আমাদের সাঁতার শেখান। কীভাবে ব্রিজ থেকে ঝাঁপ দিতে হয় তাও তিনি শেখান। এখন আমি সাঁতার কাটতে পারি। এমনকি কীভাবে ব্রিজ থেকে ঝাঁপ দিতে হয় তাও জানি। বাবা সাঁতার না শেখালে সবাই মিলে সাঁতার কাটার মজা জানতাম না। যখন রাত হয় বাবা আমাদের গল্প শোনান। পড়া না পারলে বুঝিয়ে দেন। তিনি আমাদের খেলাও শিখিয়েছেন। দাবাসহ অনেক খেলা। দাবায় বিভাগেও যাই। সবকিছু বাবার জন্য। 
বাবা আমার ভালো বন্ধু। 
অনেক ভালোবাসি বাবা। 
বয়স: ৩+৪+৪ বছর; ৬ষ্ঠ শ্রেণি, হাজীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, চাঁদপুর

আরও পড়ুন

×