ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

হেরে গিয়ে জিতে যান

হেরে গিয়ে জিতে যান
×

লিখেছে আনিলা তানহা আইরা

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৬:৪৮

| প্রিন্ট সংস্করণ

বাবার কাছে যা চাই তিনি তাই করার চেষ্টা করেন। বাবার কাজ থাকা সত্ত্বেও তিনি আমাকে পড়াশোনা করান। বাবার সঙ্গে ফুটবল-ক্রিকেট খেলি। শীতকালে খেলি ব্যাডমিন্টন। আগে গ্রামের বাড়িতে গেলে বাবার সঙ্গে পুকুরে সাঁতার কাটতাম। বাবা আমাকে সাঁতার শিখিয়েছেন। বাবার কাছে শিখে আমি এখন ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন খুবই ভালো খেলতে পারি। 
তবে বাবা আমার সঙ্গে খেলায় জিততে পারেন না! আসলেই কি তাই?
বাবা চাইলেই জিততে পারেন তবে আমাকে 
হারতে দিতে চান না।
ছোটবেলায় আমি বাবার সঙ্গে অনেক মজা করতাম। বাবার ঘাড়ে উঠতাম, বাবার সঙ্গে খেলতাম। এখনও অনেক মজা করি। বাবা যখন চায়ের দোকানে যেতেন আমাকেও সঙ্গে নিয়ে যেতেন। একবার আমরা পার্কে গিয়েছিলাম, সেখানে একটি ডাইনোসরের ভাস্কর্য ছিল। আমি সেটির ওপর উঠতে চেষ্টা করছিলাম। উঠতে পারছিলাম না। তখন বাবা আমাকে সেটির ওপর উঠিয়ে দিলেন। বাবা উঠতে পারলেন না। সেখানেও জিতিয়ে দিলেন আমায়!
বাবা মাকেও অনেক সাহায্য করেন। আমি আর বাবা অনেক পরিকল্পনা করি। যদিও সেসব পরিকল্পনার কোনো মাথা-মুন্ডু নেই! তবু বাবার সঙ্গে ভাবতে এবং পরিকল্পনা করতে আমার অনেক ভালো লাগে। 
বাবার কাছে যা চাই তা এনে দেন। বাবা বাগান করতেও অনেক পছন্দ করেন। আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। বাবা আমার কাছে হেরে সবসময়ই জিতে যান! 
বয়স: ৩+৪+৪ বছর; পঞ্চম শ্রেণি, তোরাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম

আরও পড়ুন

×