ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

গপ্পো

রেললাইনে দেখা বৃষ্টি

রেললাইনে দেখা বৃষ্টি
×

লিখেছে আহনাফ ফেরদৌস রাজীন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৭:৩৮

| প্রিন্ট সংস্করণ

সেদিন স্কুল ছুটির পর প্রচুর বৃষ্টি হচ্ছিল। বাসায় ফেরার মতন রিকশা পাচ্ছিলাম না। তাই বাবা বলল চলো আজকে আমরা হেঁটে বাসায় যাই। আমাদের স্কুল থেকে বাসার দূরত্ব বেশি পথ নয়। স্কুলের পাশেই ছিল রেললাইন। আমি বললাম বাবা চলো রেললাইন দিয়ে হাঁটি, বাবাও রাজি হয়ে গেল। আমি আর বাবা রেললাইনে পথ ধরে হাঁটছি আর রেললাইনের দুপাশের সৌন্দর্য উপভোগ করছি। রেললাইনের পাশের কৃষ্ণচূড়ার লাল ফুলগুলো আর কদমগাছের ফুলগুলো আমাকে দারুণ মুগ্ধ করলো। স্টেশনের পাশে বিশাল মাঠ। সেখানে বাচ্চা ছেলেগুলো ফুটবল খেলছিল, দেখে মন চাচ্ছিল আমিও তাদের সাথে মিশে যাই। বাবা আমার ছবি তুলছিলেন।
 হঠাৎ ট্রেনের হর্নে আমরা আতঙ্কিত হলাম। দুটি লাইনের মধ্যে, ট্রেন কোন পথে আসবে আমরা ভেবে পাচ্ছিলাম না। বাবা আমার হাতে ধরে ট্রেন পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেলেন। ট্রেন চলে গেল আমরাও নিরাপদে বাসায় ফিরে আসলাম। বাবা বললেন ট্রেনের ঘটনা মাকে বলা যাবে না, তাই আমরা চুপচাপ রয়ে গেলাম।

বয়স: ২+৩+৪ বছর; তৃতীয় শ্রেণি, 
প্রাণ-আরএফএল পাবলিক স্কুল, 
ঘোড়াশাল, নরসিংদী
 

আরও পড়ুন

×