একদিনে ইতালিতে ৪৭৫ জনের মৃত্যু
ইতালিতে করোনাভাইরাসে মৃত্যু এক ব্যক্তির কফিন মাস্ক পড়ে কবরস্থানে নিয়ে যাচ্ছেন কবরস্থানের কর্মীরা-রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ২২:২৫ | আপডেট: ১৯ মার্চ ২০২০ | ০২:০৫
ইতালিতে করোনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। প্রায় প্রতিদিন নতুন মৃত্যুর রেকর্ড হচ্ছে সেখানে।
বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ইতালিতে মারা গেছে দুই হাজার ৯৭৮ জন, আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার জন। খবর আল জাজিরা ও বিবিসির
ইতালির দক্ষিণের শহর লম্ববার্ডি করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত। একদিনে সেখানে মারা গেছেন ৩১৯ জন।
চায়নার পর করোনার ছোবল সবচেয়ে বেশি ইতালিতে। গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৫৮ জনের এবং আক্রান্তের সংখ্যা দুই লাখ।
এশিয়া, আমেরিকা ও ইউরোপসহ সব মহাদেশ মিলে ১৭০ দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। চীন, ইতালির পর বর্তমানে সংক্রমণ ও মৃত্যুহারে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে ইরান, স্পেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রে।
ফ্রান্সে বুধবার একদিনেই মারা গেছে ৮৯ জন। এসব দেশের অর্থনীতির চাকা থমকে গেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মন্দার ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।
- বিষয় :
- ইতালি
- করোনার প্রাদুর্ভাব
- করোনাভাইরাস
