করোনাভাইরাস
টানা ৩০ দিন আক্রান্ত নেই ব্রুনাইয়ে
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৮:৫৪
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বের শক্তিশালী দেশগুলো যেখানে মুখ থুবড়ে পড়েছে, সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে দৃষ্টান্ত স্থাপন করেছে এশিয়ার দেশ ব্রুনাই। টানা ৩০ দিন ধরে করোনাক্রান্ত রোগী পাওয়া যায়নি দেশটিতে।
ব্রুনাইয়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪১ জন। সুস্থ হয়েছেন ১৩৮ জন। মারা গেছেন মাত্র দু’জন। চিকিৎসাধীন একজন।
ব্রুনাইতে সর্বশেষ গত ৭ মে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার নাগাদ সেখানে নতুন করে কেউ সংক্রমিত হয়নি বলে তথ্য প্রকাশ করেছে দারাক্সের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
করোনা বিষয়ে সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. হাজী মোহাম্মদ ইশাম বিন হাজী জাফর বলেন, ‘শানবার আমরা ৫৩৮ জনের নমুনা সংগ্রহ করি। কিন্তু তাদের মধ্যে কেউ আক্রান্ত হয়নি। এ নিয়ে টানা ৩০ দিন আমাদের কেউ করোনায় আক্রান্ত হয়নি।’