বাণিজ্য যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র-চীন চুক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০ | ২২:০১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ | ২২:৪০
বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র ও চীন তাদের বাণিজ্য যুদ্ধ থামাতে একটি সমঝোতা চুক্তি করেছে।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে। খবর বিবিসির
চায়নার নেতাকে এ চুক্তিকে ‘উইন-উইন’ অবস্থা বলছেন। দুই দেশের মধ্যে বন্ধত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশা করছেন তারা।
নতুন চুক্তি অনুযায়ী, ৩৬০ বিলিয়ন ডলার পর্যন্ত চীনা পণ্য আমদানিতে ২৫% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। আর চীন ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত মার্কিন পণ্য আমদানিতে শুল্ক কাঠামো পুনঃবিন্যাস করবে।
গত দুই বছর ধরে আমেরিকা-চীনের মধ্যে চলে আসছিল এ বাণিজ্য বিরোধ।
- বিষয় :
- বাণিজ্য যুদ্ধ
- যুক্তরাষ্ট্র
- চীন
