ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

একটি সাদা শার্ট দিয়ে ৫টি স্টাইল করবেন যেভাবে

একটি সাদা শার্ট দিয়ে ৫টি স্টাইল করবেন যেভাবে
×

মিলেনিয়াল, জেনজি প্রজন্মের ফ্যাশনিস্তারা স্টাইলিংয়ে সাদা শার্ট বেছে নেন। ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪ | ১৮:১২ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ | ২০:২৬

স্টাইলিশ ও ফ্যাশন সচেতন নারীদের ওয়ার্ডরোবে সাদা শার্ট থাকেই। সাদা শার্ট পরে অফিস, বন্ধুদের সঙ্গে আউটিং কিংবা অফিস শেষে দাওয়াতেও চলে যাওয়া যায়। তবে জায়গাভেদে স্টাইলিংয়ের ধরন হবে ভিন্ন। কেবল সাদা শার্ট পরলেই ফ্যাশনিস্তা হয়ে উঠবেন, ব্যাপারটি তা নয়। স্টাইলিংয়ের ধরনই আপনাকে ফ্যাশনেবল করে তুলবে।

স্কার্টের সঙ্গে সাদা শার্ট: ফ্যাশন সচেতন নারী এবং জেনজি তরুণীদের কাছে স্টাইলিং বিষয়টি খুব প্রাধান্য পায়। শুভ্র ও সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে সাদা শার্ট পরতে পারেন স্কার্টের সঙ্গে। মিডি স্কার্ট কিংবা লং শার্টের সঙ্গে সাদা শার্ট মানিয়ে যাবে। দেশীয় লুকের জন্য বেশি কুঁচি দেওয়া স্কার্টের সঙ্গে সাদা শার্ট বেছে নিন। স্কার্টে বিভিন্ন ধরনের ডিজিটাল কিংবা ইন্ডাস্ট্রিয়াল নকশাও থাকতে পারে।

যদি স্কার্টের সঙ্গে সাদা শার্ট পরেন, তাহলে পা গলিয়ে নিন হিলে। কাঁধে স্ট্র্যাপের ব্যাগ ঝুলিয়ে নিন। চোখে পরুন রেস্ট্রো সানগ্লাস। ব্যস, আপনার সাজপোশাক দেখে অন্যরা অবাক হবে বৈকি।

ফ্লেয়ার প্যান্টের সঙ্গে: জেনজি কিংবা মিলেনিয়াল প্রজন্মের নারীদের কাছে ফ্লেয়ার প্যান্ট হয়ে উঠেছে আরামের। তারা খুব সহজেই এ ধরনের প্যান্ট বেছে নিচ্ছে। ফ্লেয়ার প্যান্টের সঙ্গে সাদা শার্ট কিন্তু বেশ মানাবে। তবে বডিফিটেট স্লিভলেস কিংবা ফুল স্লিভের শার্ট বেছে নিতে হবে। স্প্রেড কলারের শার্টের সঙ্গে গলায় জড়িয়ে নিন চিকন চেইন। দ্রুত অফিসে যাওয়ার আগে এ ধরনের পোশাক পরে প্রস্তুত হতে পারেন।

ব্লেজারের সঙ্গে: অফিসে প্রেজেন্টেশন কিংবা ক্লায়েন্ট মিটিং থাকলে দুশ্চিন্তা নয়। ফরমাল প্যান্টের সঙ্গে সাদা শার্ট পরে ফেলুন। এরপর গায়ে জড়িয়ে নিন ব্লেজার। ব্লেজারের রং হতে পারে নীল কিংবা ধূসর। সবচেয়ে ভালো হয় প্যান্টের রঙের সঙ্গে মানানসই ব্লেজার পরলে। যদি কালো রঙের প্যান্ট পরেন, তাহলে কালো রঙের ব্লেজার বেছে নিন। সে ক্ষেত্রে কালো রঙের ব্যাগ নির্বাচন করুন।

স্ট্রাইপ প্যান্টের সঙ্গে: ফ্যাশনিস্তাদের কাছে গত দু’তিন বছর ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছে স্ট্রাইপ প্যান্ট। এ ধরনের প্যান্টের সঙ্গে নির্দ্বিধায় সাদা শার্ট পরতে পারেন। সে ক্ষেত্রে হাফহাতা শার্ট পরতে হবে। চোখে পরতে পারেন কালো সানগ্লাস আর হাতে পছন্দের ব্যাগ নিন। পা গলিয়ে নিন সাদা স্নিকারে।

লেদার প্যান্টে অন্যরকম: আজকাল হলিউড ও বলিউডের অভিনেত্রীদের লেদার প্যান্টের সঙ্গে সাদা শার্ট পরতে দেখা যায়। তারা কালো লেদারের প্যান্টের সঙ্গে পরেন ফুল হাতা সাদা শার্ট। তাদের মতো আপনিও স্টাইল করতে পারেন। এ প্যান্টের সঙ্গে ওভারসাইজের শার্টও বেশ মানাবে। ডিনার ডেটে যাওয়ার আগে সাদা শার্টের সাহায্যে অফ শোল্ডার স্টাইলও করতে পারেন।

এ ছাড়া সাদা শার্টের ওপরে ক্রপটপ পরে স্টাইল করতে পারেন। আবার চিরায়ত ডেনিম কিংবা জিন্সের সঙ্গে সাদা শার্ট পরতে পারেন। কীভাবে স্টাইলিং করবেন, সে সিদ্ধান্ত আপনার।

 

সূত্র: জিথ্রি ফ্যাশন

আরও পড়ুন

×