ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

ফটক ভেঙে হতাহত

গোড়ার গলদ দূর করুন

গোড়ার গলদ দূর করুন
×

ওয়াশিংটনে ঐতিহাসিক ৭ মার্চ পালন-সমকাল

--

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ১২:৫৬

কলেজের নির্মাণাধীন ফটক ভেঙে চারজনের নিহত হওয়ার ঘটনায় আমাদের বেদনাহত না করে পারে না। সিরাজগঞ্জের তাড়াশে ক্যাপ্টেন মনসুর আলী ডিগ্রি কলেজে মঙ্গলবারের এ মর্মান্তিক ঘটনা আমাদের দেখিয়েছে, একটি অনিয়মের প্রভাব কতটা ভয়ানক হতে পারে। সমকালের প্রতিবেদন থেকে আমরা জেনেছি, মঙ্গলবার ছিল স্থানীয় গুল্টা বাজারের হাটবার। ওই ফটকটির নিচেই বসেছিল গরু-ছাগলের হাট; মানুষ যখন বেচাকেনায় ব্যস্ত, তখনই নির্মাণাধীন ফটকটির ওপরের পাকা অংশ আচমকা তাদের ওপর পড়ায় এমন মর্মান্তিক মৃত্যু। অভিযোগ রয়েছে, কলেজের সৌন্দর্যবর্ধনের জন্য তিন মাস আগে নির্মিত পাকা ফটকটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় তা ধসে পড়ে। সঠিক নকশা না করেই ফটক নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও অভিযোগ। এ দুটি অভিযোগই অত্যন্ত গুরুতর। দুঃখজনক হলেও সত্য, রাস্তাঘাট-ব্রিজ-কালভার্টসহ জনসম্পৃক্ত নানা নির্মাণকাজে অনিয়মের ঘটনা আমরা দেখে আসছি। এমনকি সরকারি অর্থায়নে করা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজেও অনিয়ম-দুর্নীতির ঘটনা প্রায়ই ঘটে থাকে। সংশ্নিষ্ট কলেজের প্রধান ফটকটি স্থানীয় 'গুল্টা মিশন' থেকে দেওয়া দশ লাখ টাকার আর্থিক সহায়তায় করা হয়; সেখানেও যদি এমন অনিয়মের অভিযোগ ওঠে, সেটি মেনে নেওয়ার মতো নয়। আর সে অনিয়মই যদি চারটি তাজা প্রাণের মৃত্যু এবং আরও অনেকের আহতের কারণ হয়, তাকে 'নিয়তি' বলে কোনোভাবেই গ্রহণ করা যায় না। একজন শিক্ষার্থীসহ নিহত হওয়া চারজনের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। যে পরিবার সদস্য হারিয়েছে, তারাই কেবল বুঝতে পারে স্বজন হারানোর বেদনা। আমরা চাই, এ ঘটনার যথাযথ তদন্ত হোক।

কলেজের অধ্যক্ষ, ঠিকাদারসহ ফটকটি নির্মাণ ও অনিয়মের কাজে যারাই জড়িত রয়েছে, প্রত্যেকের উপযুক্ত শাস্তি হওয়া জরুরি। একই সঙ্গে এ ঘটনা অন্য সব স্থাপনা নির্মাণে সতর্কতা ও সঠিক নিয়মে করার শিক্ষা দিচ্ছে। আমরা বিস্মিত, গরু-ছাগলের ওই হাটটিই-বা কেন কলেজের ফটকে বসবে, এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শোভন নয়। আর সর্বক্ষেত্রেই যে বড় স্থাপনা বা বড় ফটক সৌন্দর্যবর্ধন করবে, তাও নয়। নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজন আছে বটে; তবে স্থানকালপাত্রভেদেই তার সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন। আর এ ঘটনায় যেহেতু নকশাই মানা হয়নি বলে অভযোগ, সুতরাং গলদটা গোড়াুেতই।

আরও পড়ুন

×