বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান হাসিনুর রহমান, মহাসচিব বোরহান মাহমুদ
বাংলাদেশ আজাদ পার্টির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৪৭
বাংলাদেশ আজাদ পার্টির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমানের (বীর প্রতীক) সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। মহাসচিব মুন্সি বোরহান মাহমুদ ও দপ্তর সম্পাদক রায়হান শাহরিয়ার যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। অনুষ্ঠানের সভাপতি ও নবঘোষিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশ আজাদ পার্টির ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন। বিশেষ ও সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন সাধনা মহল, মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী, জুলাই রেভুলোশনারি জার্নালিস্ট অ্যালায়েন্সের সদস্য সচিব ইসরাফিল ফরাজি, ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক ও কবি তাজ ইসলাম। অনুষ্ঠানে বক্তারা দেশে প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার বিকাশে নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানান।
নতুন কমিটিতে যারা রয়েছেন
নবগঠিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমানকে (বীর প্রতীক)। সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন কর্নেল ফেরদৌস আজিজ (অব.), মো. কবির হোসেন (অব.), মেজর হারুনুর রশীদ (অব.), মেজর মোহাম্মদ নুরুল ইসলাম (অব.), মেজর এম এস ফারুক (অব.) ও সানাউল্লাহ মজুমদার। মহাসচিব মুন্সি বোরহান মাহমুদ। যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম সুমন, নেসারউদ্দিন নঈম, ব্যারিস্টার জিয়াউদ্দিন বাচ্চু, অধ্যাপক মনিরুল ইসলাম, মো. মহিনুল ইসলাম, কাজী লুলুল মাকমিন (শহীদ শেখ ফাহমিন জাফর), শামীম হোসেন, মো. মোশাররফ হোসেন ও মো. আনোয়ার হোসেন। সহকারী মহাসচিব করা হয়েছে এমআজউদ্দীন ফরহাদ ও মোহাম্মদ ওয়ালিউল্লাহকে। দপ্তর সম্পাদক রায়হান শাহরিয়ার এবং যুগ্ম দপ্তর সম্পাদক দেওয়ান শফিক। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ হিরক জয়ন্ত (সিলেট), মো. মনির হোসেন (ঢাকা), দেওয়ান রফিক (রংপুর), নুরুল আমিন সিদ্দিকী (খুলনা), মোহাম্মদ রফিকুল ইসলাম (বরিশাল), রবিউল করিম (চট্টগ্রাম), বেলাল হোসেন (রাজশাহী) ও শায়ার উদ্দিন শিহাব (ময়মনসিংহ)।