ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত রাগ সামলাতে চাচ্ছেন?

অতিরিক্ত রাগ সামলাতে চাচ্ছেন?
×

রাগ নিয়ন্ত্রণে আনতে বই পড়তে পারেন... ছবি : সাহস

ইয়াসিন মাসুম

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩০

| প্রিন্ট সংস্করণ

এমন নয় যে জন্ম থেকে সবাই রাগ নিয়ন্ত্রণের পাঠ নিয়ে পৃথিবীতে আসে। চাইলে ধীরে ধীরে এটি শিখে নেওয়া সম্ভব। যদি আপনার মধ্যে ভয় থাকে, যখন আপনার রাগ ওঠে তখন কিছুতে আর নিজেকে সামলাতে পারেন না। তাহলে এখন থেকে রাগ উঠলে মাথাটা একটু ঠান্ডা করে বিজ্ঞানসম্মত কিছু কৌশল কাজে লাগিয়ে দেখতে পারেন।

নিজেকে সরিয়ে নিন
যদি আপনার রাগ এমন পর্যায়ের হয় যে খুব ধ্বংসাত্মক কিছু করার ইচ্ছা জাগছে, তাহলে সেই মুহূর্তে নিজেকে ওই অবস্থান বা জায়গা থেকে সরিয়ে নিন। অনেকে হয়তো মনে মনে সংখ্যা গুনে রাগ কমানোর চেষ্টা করেন। অবস্থান পরিবর্তন না করলে পরমুহূর্তে আবার রেগে যাওয়ার আশঙ্কা থেকে যায়। ফলে ঘটনাস্থল থেকে সে মুহূর্তে নিজেকে মানসিকভাবে না পারলেও শারীরিকভাবে সরিয়ে নেওয়া শ্রেয়। 

যা করতে পারেন
রাগের অবস্থানকেন্দ্র থেকে নিজেকে তো সরিয়ে নিলেন, এতে কিছুটা রাগ নিয়ন্ত্রণ করা গেল।  পুরোপুরি যে কমেনি তা বোঝা যায়! এ জন্য রাগটা ঝাড়তে হবে কোনো না কোনো কিছুর প্রতি। তা না হলে মাথা একদম ঠিক করতে পারবেন না। এবার সেই ব্যবস্থা করুন। কিন্তু ঝাড়বেন কিসের ওপর? জিমে যাওয়ার অভ্যাস আছে? যদি থাকে, সেখানে গিয়ে ট্রেডমিলটার ওপর ঝাড়ুন আপনার যত রাগ! অথবা যোগাসন করতে পারেন। এতে মাথা ঠান্ডা হয়। কিংবা খেলতে যান ক্রিকেট। ব্যাটিং ভালো লাগলে চেষ্টা করেন ইচ্ছামতো ছক্কা হাঁকাতে, আর বোলিং ভালো লাগলে দেখুন তো ব্যাটসম্যানের স্টাম্প উড়িয়ে দিতে কয় বল লাগে! মাঠে যেতে ইচ্ছে না করলে একটি বই খুলে বসুন, আর ভাবুন, বইটার ওপর আপনার যত রাগ! কারণ এটি কিছুতেই পড়ে শেষ করতে পারছেন না। কিন্তু আজকে আপনাকে আটকাবে কে! অথবা গিটারটা হাতে নিয়ে সুর তুলুন আপনমনে। এমন কোনো একটা কাণ্ড করার পর দেখবেন, আপনার রাগ একেবারে কমে গেছে। কারণ এই ব্যস্ততা আপনার মনকে নিয়ে গেছে অন্যদিকে। অবাক হয়ে দেখবেন, রেগে গিয়ে ধ্বংসাত্মক কাজ করার জন্য যে শারীরিক বা মানসিক শক্তি লাগত আপনার, সেগুলো ব্যয় হয়ে গেছে কত ভালো কাজে!

এড়িয়ে চলার গুণ
বেশির ভাগ মানুষের কিছু নির্দিষ্ট বস্তু, জায়গা অথবা কারও আচরণে রাগ হয়। একটু খেয়াল করলে রাগের এই স্থায়ী কারণগুলো নিজে নিজে খুঁজে বের করা সম্ভব। একবার খুঁজে পেলে সেগুলো এড়িয়ে চলুন, দেখবেন রাগ অনেকাংশে কমে আসবে। 

আরও পড়ুন

×