ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারে ছয় ভুল

মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারে ছয় ভুল
×

শৈলী ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৮:০৭

| প্রিন্ট সংস্করণ

গ্যাসের সংকটে ভুগছে রাজধানীবাসী। রান্নার প্রয়োজনে অনেকেই ঝুঁকছে বৈদ্যুতিক চুলা কিংবা মাইক্রোওয়েভ ওভেনের দিকে। এতে রান্না সহজে হয় আবার সময়ও বাঁচে। তবে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা মানতে হবে। নয়তো বড় ধরনের বিপদ ঘটতে পারে। 

সঠিক পাত্র ব্যবহার না করা
মাইক্রোওয়েভ ওভেনে রান্নার জন্য সঠিক পাত্র বাছাই করতে হবে। পাত্র বাছাইয়ের ক্ষেত্রে বেশি ভুল করেন বেশির ভাগ মানুষ। প্লাস্টিক বা ধাতুর তৈরি পাত্র মাইক্রোওয়েভ ওভেনে ব্যবহার করা ঠিক নয়। উচ্চ তাপমাত্রায় প্লাস্টিক গলে যায় অথবা বিষাক্ত পদার্থ বের হয়। ধাতুর তৈরি পাত্রের ক্ষেত্রেও এমনটা ঘটে। ভুল পাত্রের ব্যবহারে অনেক সময় ওভেনের ভেতর আগুন ধরে যায়। কাচের পাত্র, গ্লাস সিরামিক এবং মাইক্রোওভেন-প্রুফ প্লাস্টিক ব্যবহার করা শ্রেয়। 

ঢাকনা না দিয়ে খাবার গরম করা
বেশির ভাগ মানুষ খাবার গরম করার সময় ঢাকনা ব্যবহার করেন না। এটি ঠিক নয়। এতে ওভেনের ভেতর খাবার ছড়িয়ে পড়ে। পরে মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার করতে বেশ কষ্ট হয়। তাই মাইক্রোওয়েভ ওভেন-সেফ পেপার টাওয়েল দিয়ে ঢেকে খাবার গরম করুন।

মেটাল বা অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া
মাইক্রোওয়েভ ওভেনে কখনোই মেটালের চামচ, স্টিলের পাত্র বা অ্যালুমিনিয়াম ফয়েল রাখা ঠিক নয়। ধাতব বস্তুর কারণে ওভেনের ভেতরে স্পার্ক বা স্ফুলিঙ্গ তৈরি হতে পারে, যা থেকে বড় ধরনের আগুন বা দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া খোসাসহ ডিম মাইক্রোওভেনে সেদ্ধ বা গরম করা যাবে না। ভেতরের বাষ্পের চাপে ডিম ফেটে বিস্ফোরিত হতে পারে। আবার আস্ত কাঁচামরিচ বা খোসা না ছাড়ানো আলুও ওভেনে ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। তাই এ ধরনের খাবার ওভেনে গরম করা থেকে বিরত থাকুন। 

অনেক জোরে ওভেনের দরজা আটকানো
মাইক্রোওয়েভ ওভেন থেকে খাবার বের করার পর কনুই দিয়ে জোরে ধাক্কা দিয়ে দরজা আটকানো ঠিক নয়। কনুই দিয়ে ধাক্কা দিলে ওভেনের দরজা খুব জোরে আটকে যেতে পারে। আবার ঠিকমতো আটকাতে নাও পারে। এ দুটি বিষয়ই ওভেনের ক্ষতির কারণ। 
মাইক্রোওয়েভের দরজা খুব জোরে আটকাতে গেলে দরজার বিভিন্ন মেকানিজম ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার ঠিকমতো না আটকালেও তাপ ঠিকমতো ভেতরে থাকে না। তাই খুব জোরে মাইক্রোওয়েভের দরজা আটকানো উচিত নয়।
নিয়মিত পরিষ্কার না করা
মাইক্রোওয়েভ ওভেন নির্দিষ্ট সময় পরপর পরিষ্কার করা জরুরি। ওভেন নোংরা হয়ে থাকলে এর কার্যকারিতা কমে যায়। জমে থাকা ময়লা থেকে খাবারে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। তাই প্রতিদিন ব্যবহারের পরে ভেজা কাপড় এবং তরল সাবান দিয়ে মুছে নিন। এ ছাড়া পানিতে লেবুর টুকরা দিয়ে ওভেনে ২ মিনিট ঘুরিয়ে নিন। তারপর কাপড় দিয়ে মুছে নিন। এতে ওভেন পরিষ্কার হবে। v

আরও পড়ুন

×