ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কুড়িগ্রামে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

কুড়িগ্রামে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
×

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০৯:৩০

মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে ১২ জন ও রাজারহাটে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, কুড়িগ্রামের উলিপুর ও রাজারহাট থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইসিটি বিডি মিসকেস ১/২০২০ এর প্রেক্ষিতে গ্রেপ্তারদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. মফিজল হক, মো. সাইদুর রহমান, মো. শাহজাহান আলী, মো. আব্দুল কাদের, মো. আব্দুর রহিম, মো. ইসাহাক আলী, মো. ইসমাইল হোসেন, মো. আকবর আলী, মো. ওসমান আলী, মো. সোলায়মান আলী, মো. নুরুল ইসলাম ও মো. আব্দুর রহমান। এদের সবার বাড়ি উলিপুরে। আরেকজন হলেন রাজারহাটের উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের মকবুল হোসেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ নভেম্বর জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুটি, রামখানা, নীলকন্ঠসহ আশপাশ গ্রামে পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার-আলবদর ও স্থানীয় দালালরা মিলে প্রায় সাতশ নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে। 

আরও পড়ুন

×