ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

খুলনায় করোনাআক্রান্ত আরেকজনের মৃত্যু

খুলনায় করোনাআক্রান্ত আরেকজনের মৃত্যু
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৪:৫২

খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ফরিদ হোসেনের (৬০) বাড়ি নগরীর মোহাম্মদনগর এলাকায়।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, করোনা আক্রান্ত ফরিদ হোসেন রোববার দুপুর ৩টার দিকে মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত খুলনার মোট ৫ জন রোগীর মৃত্যু হলো।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, ওই রোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে ভর্তি ছিলেন। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর শনিবার বিকালে তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, এ নিয়ে খুলনা বিভাগের দশ জেলায় ১৩ জন করোনা রোগীর মৃত্যু হলো। এর মধ্যে রয়েছে খুলনায় ৫ জন, বাগেরহাটে ২ জন, যশোরে ১ জন, নড়াইলে ২ জন, চুয়াডাঙ্গায় ১ জন ও মেহেরপুরে ২ জন।

আরও পড়ুন

×