ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ভৈরব শহর লকডাউন ঘোষণা

ভৈরব শহর লকডাউন ঘোষণা
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৫:১৩ | আপডেট: ০৭ জুন ২০২০ | ০৫:২৩

চলমান করোনা পরিস্থিতিতে আগামী ২০ জুন পর্যন্ত লকডাউন ঘোষনা করা হয়েছে কিশোরগঞ্জের ভৈরব শহর। 

রোববার স্থানীয় প্রশাসন এই ঘোষণা দেয়।

কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে ভৈরব করোনার হটস্পট হয়ে উঠেছে। রোববার জেলা্য় নতুন শনাক্ত হওয়া ৪৫ জন নতুন করোনা রোগীর মধ্যে ভৈরবেরই ৪৩ জন। করোনা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে মারা গেছে অন্তত পনের জন।

লকডাউন ঘোষণার সিদ্ধান্তের সাথে ব্যবসায়ী সংগঠন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ঐক্যমত প্রকাশ করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল আহম্মেদ সমকালকে জানান, চিকিৎসকরা সর্বাত্মক সেবা প্রদানে নিরলস পরিশ্রম করছেন। তবে সংক্রমণ রোধে মানুষকে আরো সচেতন হতে হবে।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, পুরোপুরি লক ডাউনের বিকল্প নেই। ভৈরবকে করোনা থেকে বাঁচাতে লকডাউন ২০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে রোববার পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬০২ জনের। এরমধ্যে ভৈরবে শনাক্তের সংখ্যা ২৪৩ জন।

আরও পড়ুন

×