ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

সালথায় চাচার হাতে ভাতিজা খুন

সালথায় চাচার হাতে ভাতিজা খুন
×

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৫:৪৬

ফরিদপুরের সালথা উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচা আইয়ুব খানের রামদার আঘাতে ভাতিজা হামিদ খান (২৫) নিহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত হামিদ খান মহিউদ্দিন খানের ছেলে। তিনি সরকারি একটি প্রকল্পে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু সমকালকে বলেন, সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরে চাচা আইয়ুব খানের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দিবাগত রাত ৯টার দিকে ভাতিজাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেন চাচা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ সমকালকে বলেন, খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



আরও পড়ুন

×