ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ব্যাংকের সামনে থেকে তুলে নিয়ে গ্রাহকের তিন লাখ টাকা ছিনতাই

ব্যাংকের সামনে থেকে তুলে নিয়ে গ্রাহকের তিন লাখ টাকা ছিনতাই
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৬:১৭ | আপডেট: ০৭ জুন ২০২০ | ০৬:৪২

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় ব্যাংকের সামনে থেকে তুলে নিয়ে গ্রাহকের তিন লাখ টাকা ছিনতাই হয়েছে।

রোববার দুপুরে রূপালী ব্যাংকের শাখার সামনে থেকে সিএনজি অটোরিকসাযোগে ছিনতাইকারীরা এসে গ্রাহক আব্দুল হককে টাকাসহ তুলে নেয়। এরপর নগরীর গোয়াবাড়ি সংলগ্ন চা বাগান এলাকায় নিয়ে গ্রাহককে মারধর করে টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ছিনতাইয়ের শিকার আব্দুল হক নগরীর মদিনা মার্কেট এলাকার শাপলা গলির বাসিন্দা। এই ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ জানিয়েছেন, কন্ট্রোল রুমের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।

আব্দুল হক জানিয়েছেন, দুপুর সোয়া ১২টার দিকে তিন লাখ টাকা উত্তোলন করে পকেটে নিয়ে তিনি ব্যাংক থেকে বেরিয়ে আসেন। এ সময় হঠাৎ ৪ জন ছিনতাইকারী অটোরিকসাযোগে এসে তাকে জাপটে ধরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গোয়াবাড়ি এলাকার চা বাগানে নিয়ে যায়। সেখানে মাথায় শক্ত কিছু দিয়ে ও ক্ষুর দিয়ে হাতে আঘাত করে টাকাগুলো নিয়ে চলে যায়।

এই ঘটনার সময় ছিনতাইকারীদের মুখে মাস্ক ছিল বলে তিনি কারও চেহারা স্পষ্ট দেখতে পারেন বলে জানান আব্দুল হক। চা বাগানে তাকে ফেলে যাওয়ার পর আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গাড়ি করে বাসায় পাঠায়। এসময় তিনি মহানগর পুলিশের কন্ট্রোল রুমে ছিনতাইয়ের বিষয় অবহিত করেন। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

আরও পড়ুন

×