সিলেটে করোনার উপসর্গ নিয়ে আরেকজনের মৃত্যু
প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৬:৩৪
সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান ওই ব্যক্তি।
তার নাম উবেদ আহমদ চৌধুরী (৪৮)। বাড়ি গোলাপগঞ্জের কারখানার টিলায়। গত শনিবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ সব তথ্য জানান। তিনি বলেন, উবেদ আহমদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মৃত উবেদের বড় ভাই বাংলাদেশ ব্যাংকের সিলেটের যুগ্ম পরিচালক জাবেদ আহমদ চৌধুরী জানান, রোববার দুপুরে গ্রামের বাড়িতে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়।