ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গে দু'জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ও  উপসর্গে দু'জনের মৃত্যু
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৭:০৬

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অপর একজন মারা গেছেন। রোববার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে ৬৫ বছর বয়সী চিত্তরঞ্জন এবং ৯টার দিকে ৫৫ বছর বয়সী আয়াজ মারা যান।

তিনি আরও জানান, আয়াজ করোনায় আক্রান্ত ছিলেন। শনিবার তিনি করোনা পজেটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হন। অন্যদিকে চিত্তরঞ্জন গত ৫ জুন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনো রিপোর্ট আসেনি।

আরও পড়ুন

×