বগুড়ায় করোনায় আরও এক নারীর মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৭:২৪
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বগুড়ায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ওই নারীর নাম পারভীজ চপল। বয়স ৫৯ বছর। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে দুই নারীসহ ৭ জনের মৃত্যু হলো।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল এ সব তথ্য জানান।
ডা. শফিক আমিন কাজল জানান, পারভীজ চপল নামে ওই করোনায় আক্রান্ত হয়ে গত ৫ জুন ভর্তি হয়েছিলেন। তার জ্বর, কাশি ও শ্বাস কষ্ট ছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
ডা. কাজল বলেন, ‘মৃত ওই নারীর মরদেহ হাসপাতাল চত্বরেই জীবাণুমুক্ত করে জানাজা শেষে দাফনের জন্য বাড়ি পাঠানো হয়েছে।’