ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ভৈরবে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

ভৈরবে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৯:০৭ | আপডেট: ০৭ জুন ২০২০ | ১০:৪৩

কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মো. নূরুল ইসলাম (৭০) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি শহরের গাছতলাঘাট এলাকার বাসিন্দা।

সাত-আটদিন যাবত জ্বর-সর্দিতে ভুগছিলেন নূরুল ইসলাম। শনিবার শ্বাসকষ্ট শুরু হলে তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে রোববার তার মৃত্যু হয় বলে জানায় পরিবার।

হাসপাতাল থেকে লাশ আসার পর স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসেন। আর উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির লোকজনের উপস্থিতিতে তরুণ মাওলানাদের একটি স্বেচ্ছাসেবী দল স্বাস্থ্যবিধি মেনে তার জানাজাসহ দাফন করে।

এদিকে গত শুক্রবার শহরের ভৈরবপুর মধ্যপাড়া এলাকায় উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী হাজি জসিম মিয়ার প্রতিবেদন পজিটিভ এসেছে। এ নিয়ে এখানে করোনা শনাক্ত হয়ে মারা গেলেন পাঁচজন।

আরও পড়ুন

×