চাটমোহরে অস্ত্রসহ আটক ১
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২০ | ১২:৩২
পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ইউনুস আলী (৫০) নামে একজনকে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। আটক ইউনুস আলীর বাড়ি পাবনা সদর উপজেলার কামার গ্রামে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল শুক্রবার সন্ধ্যায় চাটমোহরের নেংড়ী মাস্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক ও তার কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করে।
র্যাবের দাবি, আটক ইউনুস অস্ত্রধারী সন্ত্রাসী। সে জিজ্ঞাসাবদে স্বীকার করেছে, অবৈধ অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের হয়েছে।