ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

১ মিনিটের চ্যালেঞ্জে সেরা সুমন

১ মিনিটের চ্যালেঞ্জে সেরা সুমন
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ১৭ জুলাই ২০২০ | ১৩:১৬

করোনায় গৃহবন্দি খেলোয়াড়দের নিয়ে ভিন্নধর্মী এক প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফুটবলের কসরত নিয়ে এক মিনিটের ভিডিও আহ্বান করা হয়। যেখানে বিভিন্ন উপজেলার ১২ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় অনলাইনে দর্শকদের ভোটের জন্য ৫০ ও বিচারকের হাতে ছিল ৫০ নম্বর। দর্শক এবং বিচারকের বিবেচনায় সর্বোচ্চ ৮২ নম্বর পেয়ে সেরা হয়েছেন কিশোরগঞ্জ সদরের সুমন মাহমুদ। ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন পাকুন্দিয়ার নৌশাদ আল হালিম এবং ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে তাড়াইল উপজেলার তৃতীয় শ্রেণির ছাত্র সানজিত। 

শুক্রবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা। 

চ্যাম্পিয়ন সুমন জানান, অনেক দিন মাঠে খেলাধুলা নেই, ফেসবুকে এমন প্রতিযোগিতা আমাদের অনেকটা প্রাণ ফিরিয়ে দিয়েছে। জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে বিজয়ীদের ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন

×