ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

করোনায় মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার আ'লীগ নেতা

করোনায় মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার আ'লীগ নেতা
×

চৌধুরী মোহাম্মদ আফজাল হোসেন নিসার

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৭ জুলাই ২০২০ | ১৩:২৭

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী মোহাম্মদ আফজাল হোসেন নিসার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ৮টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

চৌধুরী মোহাম্মদ আফজাল হোসেন নিসারের নিকটাত্মীয় ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তার  গ্রামের বাড়ি সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে। তবে তিনি শহরের বনিকপাড়ার বাসায় পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। 

চৌধুরী মোহাম্মদ আফজাল হোসেন নিসার ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক  ও বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

আফজাল হোসেন নিসারের বড় ছেলে ছেলে তানভীর চৌধুরী  জানান, গত দুই জুলাই প্রথমবার তার বাবার করোনার ফলাফল নেগেটিভ আসে। পরে ৭ জুলাই দ্বিতীয়বারের পরীক্ষায় ফলাফল  পজেটিভ আসে। এরপর থেকেই ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার বেলা ১১টায় চিনাইর উত্তরপাড়া স্কুল প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

আরও পড়ুন

×