সিরাজগঞ্জের পুলিশ সুপার পরিবারসহ করোনায় আক্রান্ত
পুলিশ সুপার হাসিবুল আলম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২০ | ২১:৫৮
সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে বিষয়টি তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত।
এ সময় দ্রুত আরোগ্য লাভ করতে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এসএম হুমায়ুন কবীর জানান, চিকিৎসক, পুলিশ, আইনজীবী, ব্যাংকার, পোস্টাল স্টাফ, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীসহ জেলায় এ পর্যন্ত ১ হাজার ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে ১০ জন মারা গেছেন।