ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তরুণের চুল কেটে দিল জনতা

তরুণের চুল কেটে দিল জনতা
×

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৮:০১

| প্রিন্ট সংস্করণ

সালথায় মাদক বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা নামের এক তরুণকে আটকের পর তাঁর মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় জনতা। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জুনায়েদ ভাবুকদিয়া গ্রামের সামাদ মিয়ার ছেলে। 

ও ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও  ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, কেঁচি দিয়ে এক তরুণের মাথার চুল কেটে দিচ্ছেন এক ব্যক্তি। চারপাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে জনতা। 

ভাবুকদিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, জুনায়েদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর বারবার সতর্ক করার পরও তিনি মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন। গত শুক্রবার রাতে কয়েকজন বহিরাগত ব্যক্তি ভাবুকদিয়া গ্রামে জুনায়েদের কাছে মাদক কিনতে আসেন। স্থানীয়রা টের পেয়ে জুনায়দেকে আটক করেন। পরে জনতা তাঁর মাথার চুল কেটে দিয়ে প্রতিবাদ জানান। 

ঘটনার সময় উপস্থিত থাকা কয়েকজন ব্যক্তি জানান, চুল কাটার সময় জুনায়েদ ভুল স্বীকার করে আর মাদক কারবারে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 
সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, ‘এমন ঘটনা আমার জানা নেই। আমি খোঁজ নিচ্ছি।’ 
 

আরও পড়ুন

×