ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

নর্থবেঙ্গল সুগার মিলে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

নর্থবেঙ্গল সুগার মিলে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
×

নিরঞ্জন সাহা ছবি: সমকাল

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ০০:০৪ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ | ০০:০৬

নাটোরের নর্থবেঙ্গল সুগার মিলের বেগাজ কেরিয়ারে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার পর প্রায় পাঁচ ঘণ্টা মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। 

রোববার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত নিরঞ্জন সাহা (৫৬) লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার মধুবাড়ি মহল্লার মৃত বৈদ্যনাথ সাহার ছেলে। তিনি নর্থবেঙ্গল সুগার মিলের মিল হাউস ফিডার পদে কর্মরত ছিলেন।

মিল কর্তৃপক্ষ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,  রোববার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ বেগাজ কেরিয়ারে সমস্যা দেখা দেয়। কেরিয়ার সচল করতে গিয়ে নিরঞ্জন সাহা বেগাজ কেরিয়ারে জড়িয়ে যান। সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা  তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে  গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এই দুর্ঘটনার পরপরই মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। 

শ্রমিকরা জানায়, ভোর ৬টার দিকে মিলের উৎপাদন পুনরায় শুরু হয়।

নর্থবেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপক আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। অসাবধনতা বশত: দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। এই ঘটনার পর মিলের উৎপাদন বন্ধ রাখা হলেও ২/৩ ঘণ্টা পর তা পুনরায় চালু করা হয়েছে।’ 

আরও পড়ুন

×