ফকিরহাটে নদীর চর থেকে হরিণ উদ্ধার
উদ্ধার করা হরিণ
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ০৪:১৭
বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদীর চর থেকে একটি হরিণ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে হরিণটি উদ্ধার করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ হরিণটি উদ্ধার করেছে।
হরিণটি সদর উপজেলার একটি বিনোদন কেন্দ্র চন্দ্রমহলের। চন্দ্রমহল কর্তৃপক্ষ তাদের কাছে থাকা বৈধ কাগজপত্র নিয়ে গেলে ফকিরহাট থানা পুলিশ হরিণটি তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, হরিণটির বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছে। হরিণটি সুন্দরবন থেকে আসেনি বা সুন্দরবন থেকে কেউ আনেনি বলে তিনি নিশ্চিত করেছেন।
- বিষয় :
- বাগেরহাট
- নদীর চর
- হরিণ উদ্ধার
- পুলিশ
