ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

কক্সবাজারে রোহিঙ্গা যুবকের পাঁচ বছরের কারাদণ্ড

কক্সবাজারে রোহিঙ্গা যুবকের পাঁচ বছরের কারাদণ্ড
×

কক্সবাজার অফিস

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ০৪:১৯ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ | ০৬:১৮

ইয়াবাপাচার মামলায় মোহাম্মদ ফয়সাল নামে এক রোহিঙ্গা যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার দুপুরে কক্সবাজারের যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।

কক্সবাজারে যুগ্ম দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কাসেম জানিয়েছেন, ২০১৮ সালে টেকনাফে বিজিবির চেকপোস্টে তল্লাসির সময় ১৫ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক ফয়সালকে আটক করা হয়। পরে বিজিবির নায়েক ফজলুল হক বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক সোমবার এ  রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফয়সাল মিয়ানমারের মংডু জেলার বলিবাজার এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে।

আরও পড়ুন

×