ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

ঢাকা শিক্ষা বোর্ড: অফিসে আসা নিষেধ, সেবা অনলাইনে

ঢাকা শিক্ষা বোর্ড: অফিসে আসা নিষেধ, সেবা অনলাইনে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ১১:৪৫ | আপডেট: ১৮ মার্চ ২০২০ | ১২:১০

প্রয়োজনীয় সেবার জন্য প্রার্থীদের অফিসে আসার পরিবর্তে অনলাইনে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। সব সেবা অনলাইনেই পাওয়া যাবে বলে বুধবার বোর্ডের এক নোটিশে জানানো হয়েছে।

বিশ্বজুড়ে সংক্রামক করোনাভাইরাস মহামারি আকার নেওয়ায় সংক্রমণ রোধে বোর্ড থেকে এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সমকালকে বলেন, যে কোনো সেবার জন্য অনলাইনে আবেদন করুন। যথাসময়ে কাঙ্ক্ষিত সেবা পেয়ে যাবেন। একই সঙ্গে অষ্টম ও নবম শ্রেণির নিবন্ধন কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। 

এ সংক্রান্ত সব সমস্যা পরে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।






আরও পড়ুন

×