মির্জা ফখরুল বললেন
সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা রাখবেন
মির্জা ফখরুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৭:৫৪
| প্রিন্ট সংস্করণ
সংরক্ষিত আসনের এমপিরা সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার দুপুরে সংরক্ষিত নারী আসনে বিএনপির এমপিরা শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন মির্জা ফখরুল। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা দলের পক্ষ থেকে এবং জাতীয় সংসদের পক্ষ থেকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি তাদের (সংরক্ষিত নারী সদস্যরা) সঙ্গে এসেছে এবং তাদের সমর্থন করেছি।
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন গত রোববার রাতে। বিএনপির সদস্য সংখ্যা ৩৬ জন। সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
- বিষয় :
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
