৩০ জানুয়ারিই ঢাকার দুই সিটির নির্বাচন: হাইকোর্ট
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ০৩:৫৬ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ | ০৪:০৯
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
ফলে ৩০ জানুয়ারিই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি খারিজ করে দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও রিটকারী অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম।
এর আগে গত ৫ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।
- বিষয় :
- নির্বাচন
- ঢাকা সিটি নির্বাচন
- ভোট
- হাইকোর্ট
